১৯ এপ্রিল ২০২৬ ইং

শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলায় দর্শনার্থীর ভিড়

sheed-oosman-hadi-smrriti-bimelay-drsnartheer-vir

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলায় প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বইয়ের স্টল ঘুরে দেখা, প্রিয় লেখকের বই কেনা এবং শহীদ হাদির জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহে সকাল থেকেই টিএসসি প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।


সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টিএসসির পায়রা চত্বরে স্থাপিত ২২টি প্রকাশনা সংস্থার স্টল ঘিরে উৎসুক দর্শনার্থীদের ভিড়। কেউ কেউ বইয়ের পাতা উল্টে দেখছেন, আবার কেউ দামাদামি করে পছন্দের বই কিনছেন। অনেক শিক্ষার্থী দলবদ্ধভাবে স্টল ঘুরে ঘুরে বই দেখছেন এবং ছবি তুলছেন।